কুয়েতে এক ভারতীয়র মৃত্যুদণ্ড, বাংলাদেশির যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০০:৪৮
কুয়েতের সর্বোচ্চ আদালত এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। আদালতের নথি অনুযায়ী, ওই বাংলাদেশি তার এক বন্ধুকে হত্যার পর তার মোবাইল ফোন নিয়ে নেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। মামলার নিম্ন আদালত ও আগের বিচারিক ধাপে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও শেষ পর্যন্ত কোর্ট অব ক্যাসেশন সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
অন্যদিকে, একই সময়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে কুয়েতের আপিল আদালত। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগে ওই ভারতীয় দোষী সাব্যস্ত হন। তদন্ত ও বিচার শেষে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। কুয়েতের আদালত জানিয়েছে, উভয় মামলাই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং বিচারিক পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)