সৌদি আরবের পৌর, গ্রামীণ ও আবাসন মন্ত্রণালয় দেশের পাবলিক পার্কগুলোতে ১২ ধরনের বাণিজ্যিক ও বিনোদনমূলক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে। নতুন পরিকল্পনার আওতায় পার্কগুলোতে খাবার ও পানীয় বিক্রয় কেন্দ্র, ফুডট্রাক, খুচরা বিক্রয়, বিনোদনমূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা ও বিভিন্ন পারিবারিক সেবার ব্যবস্থা করা যাবে। এর মাধ্যমে পার্কগুলোকে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা এবং দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উদ্যোগ স্থানীয় বিনিয়োগ বাড়াবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত করবে। পাশাপাশি পার্কের পরিবেশ, নিরাপত্তা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে নির্দিষ্ট নিয়ম ও মানদণ্ড অনুসরণ করতে হবে। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে জনজীবনের মান উন্নয়ন এবং বিনোদন খাতের বিকাশে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)