তরমুজ উৎপাদনে সৌদি আরব অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে।দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশটিতে ৬ লাখ ২০ হাজার টনেরও বেশি তরমুজ উৎপাদন হয়েছে। গ্রীষ্মকালে তরমুজের চাহিদা সৌদি আরবে সবচেয়ে বেশি থাকে।কারণ এটি ঠান্ডা ও পুষ্টিকর একটি ফল হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়। সৌদির রিয়াদ, মক্কা, পূর্বাঞ্চল, আল-জউফ, মদিনা, কাসিম, তাবুক, হাইল, আসির, জাজানসহ বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ হয়।
এসব অঞ্চলের উৎপাদন স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্তৃপক্ষ বলছে, আধুনিক কৃষি প্রযুক্তি, আর্থিক সহায়তা, চাষাবাদের উন্নত পদ্ধতি এবং সরবরাহ ব্যবস্থার উন্নতির কারণে সৌদিতে তরমুজ উৎপাদন বাড়ছে। এটি সৌদির খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতের স্বনির্ভরতার অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)