Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে গাড়ির ভেতর থেকে ৬জিনিস সরাতে বললো পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ২৩:৩৯

আমিরাতে গাড়ির ভেতর থেকে ৬জিনিস সরাতে বললো পুলিশ

আমিরাতের আবুধাবি পুলিশ প্রচণ্ড গরমের মধ্যে দেশটির গাড়িচালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে।পুলিশ জানিয়েছে, গ্রীষ্মকালে তীব্র তাপমাত্রার কারণে গাড়ির ভেতরে রাখা কিছু সাধারণ জিনিস ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

তাই গাড়ির ভেতরে কখনোই ছয় ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু রাখা উচিত নয়। এগুলো হলো—চাপযুক্ত ক্যান বা স্প্রে, ব্যাটারি ও পাওয়ার স্টোরেজ ডিভাইস, হ্যান্ড স্যানিটাইজার, পারফিউম, গ্যাস সিলিন্ডার এবং সিগারেট লাইটার।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরাসরি রোদ ও অতিরিক্ত তাপের কারণে এসব বস্তু বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে, যা পুরো গাড়িকে মুহূর্তেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

আবুধাবি পুলিশ আরও জানিয়েছে,গাড়িতে এমনি জ্বালানি, লুব্রিকেন্ট, প্লাস্টিক ও রাবারের মতো দাহ্য উপাদান থাকে। তাই সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ কারণে নিয়মিত গাড়ির সার্ভিসিং করানো, নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা এবং গাড়িতে সবসময় একটি ফায়ার এক্সটিংগুইশার ও ফার্স্ট এইড কিট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গরমের এই মৌসুমে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য গাড়ির ভেতরে রাখা জিনিসপত্র একবার ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় দেশটিতে থাকা বাংলাদেশী প্রবাসীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

Logo