কুয়েতে এক প্রবাসীকে ধোঁকা দিয়ে দিনার নিয়ে পালালো প্রতারক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২৩:৩৮
কুয়েতে পুলিশ পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ৩৯০ কুয়েতি দিনার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির সাফাত আল-ঘানিম এলাকায় দুপুরের দিকে একটি ফোর-হুইল ড্রাইভ গাড়িতে এসে এক লোক নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়।
তারপর ঐ প্রবাসীর পরিচয়পত্র ও রেসিডেন্সি পারমিট দেখতে চায়।তার কথায় বিশ্বাস করে ওই প্রবাসী মানিব্যাগ বের করেন।তাতে মোট ৩৯০ দিনার ছিল।
এরপর কথিত পুলিশ সদস্য তাকে দূরে দাঁড়াতে বলে, যেন সে তথ্য যাচাই করতে পারে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং সংগে সংগে থানায় অভিযোগ দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে তিনি অভিযুক্তকে আগে কখনো দেখেননি বলে জানান এবং গাড়ির নম্বরও মনে রাখতে পারেননি। বর্তমানে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার পর সাধারণ মানুষ ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিতে আছেন বাংলাদেশীরাও।তাদের নিজের বৈধ আইডি ও পারমিট কাউকে দেবার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
logo-1-1740906910.png)