বাহরাইনে এক ফ্লাইওভার নিয়ে সতর্কতা জানালো কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২৩:৩৬
বাহরাইনের সদ্য চালু হওয়া জাসরা ফ্লাইওভার নিয়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির পৌর কাউন্সিলররা সতর্কবার্তা দিয়েছেন যে, তাদের মতে ফ্লাইওভারটির একটি সম্ভাব্য বাঁকজনিত ত্রুটি এই উড়ালপথের মোড়ে বারবার যানবাহন দুর্ঘটনার কারণ হতে পারে।
বিষয়টি এখন নর্দার্ন মিউনিসিপ্যাল কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে এবং ফ্লাইওভারটির একটি নির্দিষ্ট অংশে দুর্ঘটনার চিহ্ন দেখা যাচ্ছে।মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেছেন, ফ্লাইওভারটিতে গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার নির্ধারণ করা থাকলেও, অনেক চালক তার চেয়ে অনেক বেশি গতিতে ওই অংশে প্রবেশ করছেন।
হঠাৎ অতিরিক্ত বাঁকের কারণে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।এই জাসরা ফ্লাইওভারটি আল জানাবিয়া হাইওয়েকে শেখ ঈসা বিন সালমান হাইওয়ের সাথে যুক্ত করেছে।
তবে সংযোগকারী বাঁকানো ফ্লাইওভারটির শেষ অংশে সমস্যাটি রয়েছে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা। এই উড়াল সেতুটি দেশটির নর্দার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আওতাধীন জাসরা ফ্লাইওভার কয়েক মাস আগেই চালু হয়।
logo-1-1740906910.png)