Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিখ্যাত হলিউড অভিনেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ২২:২২

সৌদিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিখ্যাত হলিউড অভিনেতা

সৌদি আরব সফরের সময় বিশ্বখ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটো ইসলাম গ্রহণ করেছেন।এমনটাই জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট।

‘ব্রেকিং ব্যাড’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করা এই অভিনেতা সম্প্রতি সৌদি আরবে অবস্থানকালে নিজের ইসলাম ধর্ম গ্রহণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

তিনি জানান, এই সিদ্ধান্ত ছিল তার ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এসপোসিটো আরো জানান,সৌদি আরবের সংস্কৃতি, মানুষের আন্তরিকতা এবং ইসলামের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তার ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সৌদি আরবের গণমাধ্যমও ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এই খবরে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে, কারণ দীর্ঘ অভিনয় জীবনে এসপোসিটো হলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত অভিনেতাদের একজন হিসেবে পরিচিত।

Logo