Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

আকবর হোসেন বাচ্চু, কাতার

আকবর হোসেন বাচ্চু, কাতার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৫:৫৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দেশটির শাহনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। নিহত বাংলাদেশি প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

স্থানীয় সময় সকালে কাতারের শাহনিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। গাড়িটি কী কারণে দুর্ঘটনায় পড়ল, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যায়নি।

নিহত ৫ জনের মরদেহ বর্তমানে কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলার মাশহুদুল কবির জানান বিষয়টি নিয়ে কাজ করছে দূতাবাস।

এদিকে নিহত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে দালালাবাদ এসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান আইনি প্রক্রিয়া সম্পূর্ণ ও দূতাবাসের সাথে কাজের সমন্বয় করে বড় দেহগুলো দ্রুত সময়ে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Logo