সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ ড্রাইভারদের জন্য লিটারিংয়ে নতুন করে কঠোর সতর্কতা জারি করেছে। চলন্ত বা পার্ক করা গাড়ি থেকে রাস্তায় ময়লা, পানির বোতল, কাগজ, টিস্যু কিংবা অন্য কোনো বর্জ্য ফেললে গুনতে হবে ১ হাজার দিরহাম জরিমানা।
পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সে কাটা যাবে ৬ পয়েন্ট। পুলিশ জানিয়েছে,এ ধরনের আচরণ শুধু আইন লঙ্ঘনই নয়, বরং পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই চালকদের পাশাপাশি গাড়ির যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, আবুধাবির পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সড়কে ময়লা ফেলার বিরুদ্ধে অভিযান ও নজরদারি আরো জোরদার করা হবে। তাই গাড়িতে থাকা সব ধরনের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে, অন্যথায় অপেক্ষা করছে মোটা অঙ্কের জরিমানা এবং ব্ল্যাক পয়েন্টের শাস্তি।
আমিরাতে থাকেন কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি, যাদের পরিচ্ছন্নতার এই বিষয়ে সচেতন থাকা উচিত।
logo-1-1740906910.png)