Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অবৈধভাবে সিভিল আইডি নিলেই বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:৫৬

কুয়েতে অবৈধভাবে সিভিল আইডি নিলেই বহিষ্কার

কুয়েতে অবৈধভাবে সিভিল আইডি বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, যারা ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র বা প্রতারণার মাধ্যমে সিভিল আইডি সংগ্রহ করছেন, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে সরাসরি দেশ থেকে বহিষ্কার করা হবে। কর্তৃপক্ষের মতে, কিছু প্রবাসী নিয়মবহির্ভূত উপায়ে পরিচয়পত্র সংগ্রহ করে সরকারি সেবা ও বিভিন্ন সুবিধা গ্রহণের চেষ্টা করছেন, যা দেশের আইন লঙ্ঘনের শামিল।

এ ধরনের অনিয়ম রোধে তথ্য যাচাই ও নজরদারি আরো জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কেউ যদি মিথ্যা তথ্য প্রদান করে বা অন্যের ঠিকানা ব্যবহার করে সিভিল আইডি নেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে প্রবাসীদের বৈধ ও সঠিক তথ্য ব্যবহার করে সব নথিপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পরিচয়পত্র ব্যবস্থার অপব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আইন ভঙ্গকারীদের জন্য অপেক্ষা করছে জরিমানা, আইনি জটিলতা এবং শেষ পর্যন্ত বহিষ্কারের মতো কঠোর পরিণতি।

Logo