Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সমুদ্রে ডোবার ঝুঁকি, জারি হলো নতুন সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:৫৪

বাহরাইনে সমুদ্রে ডোবার ঝুঁকি, জারি হলো নতুন সতর্কতা

এই গরমে বাহরাইনের সমুদ্রসৈকত ও সুইমিং পুলগুলোতে মানুষের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডুবে যাওয়ার দুর্ঘটনার শঙ্কাও। সাম্প্রতিক সময়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের পানিতে ডুবে যাওয়ার কয়েকটি ঘটনার পর নতুন করে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আল আমান প্রোগ্রামের আওতায় কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, সাঁতার দারুণ একটি খেলাধুলা ও বিনোদনের মাধ্যম হলেও কখনো কখনো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, এমনকি দক্ষ সাঁতারুদের জন্যও।

তিনি সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় উজ্জ্বল রঙের সাঁতারের বয়া ব্যবহারের পরামর্শ দেন, যাতে নৌকা বা জেট স্কি চালকরা সহজে দেখতে পারেন। পাশাপাশি তীরের সমান্তরালে সাঁতার কাটা, গভীর পানি এড়িয়ে চলা, নিজের অবস্থান কাউকে জানিয়ে রাখা এবং নৌপথ, বন্দর, সেতুর নিচের এলাকা ও নিষিদ্ধ স্থানে সাঁতার না কাটার আহ্বান জানিয়েছেন।

দেশটির নাগরিক ও বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, পানির কাছে শিশুদের কখনো চোখের আড়াল করা যাবে না এবং তাদের হাতও ছাড়া যাবে না। কারণ অল্প সময়ের অসতর্কতাতেই নীরবে ও দ্রুত ডুবে যাওয়ার ঘটনা ঘটতে পারে, এমনকি অগভীর পানিতেও।

তাই নিরাপদে সময় কাটাতে সচেতনতা ও সতর্কতার কোনো বিকল্প নেই।

Logo