Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে গাড়িতে টিন্টিং জরিমানার বিষয়ে ট্রাফিক পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৬:৫০

সৌদিতে গাড়িতে টিন্টিং জরিমানার বিষয়ে ট্রাফিক পুলিশের সতর্কতা

সৌদি আরবের ট্রাফিক বিভাগ গাড়িতে টিন্টিং বিষয়ে ড্রাইভারদের সতর্ক করেছে। নির্দেশনায় বলা হয়েছে, গাড়ির প্যাসেঞ্জার সিটের কাচ কতখানি কালো বা ঘোলা করা যাবে, তার সু্নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে।

আর তা অমান্য করলে ড্রাইভারদের ৫০০ থেকে ৯০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গাড়ির কাচ ৩০ শতাংশ পর্যন্ত টিন্টিংয়ের অনুমতি আছে।

এই নির্ধারিত মাত্রার টিন্টিং গাড়ির ভেতরের তাপ কমাতে সাহায্য করে ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। কিন্তু এর চেয়ে বেশি কালো বা ঘোলা করলে নিয়মের লঙ্ঘন হবে। তাদের জরিমানা করা হবে।

তাছাড়া টিন্ট আয়নার মতো করা, অলংকরণ করা, যা দেখতে বাধা তৈরি করে এমন কোনো কিছু কাচে লাগানো যাবে না। একই সাথে ইউনশিল্ডেও নির্ধারিত মাত্রার বেশি টিন্টিংয়ের বিষয়ে ড্রাইভারদের সতর্ক করা হয়েছে।

দেশটিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশির এ বিষয়ে সতর্ক থাকা উচিত বলেই মনে করেন প্রবাসীরা।    

Logo