Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অবৈধ যাত্রী পরিবহনের অভিযোগে প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:০৭

কুয়েতে অবৈধ যাত্রী পরিবহনের অভিযোগে প্রবাসী আটক

কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ট্রাফিক আইন প্রয়োগে আরো কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। ১৮ জুন বৃহস্পতিবার অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে দুইজন এশিয়ানকে আটক করেছে ট্রাফিক পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী মামলা করা হয়েছে, তাদের গাড়ি জব্দ করা হয়েছে এবং তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কুয়েতে লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন করা যায় না। করলে তিন বছরের জেল এবং ৬০০ থেকে ১ হাজার দিনার জরিমানা হতে পারে। ফলে এ বিষয়ে সাবধান থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। দুই প্রবাসী এশিয়ান হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

এদিকে কুয়েত সরকার নতুন করে জানিয়েছে, প্রবাসীরা যদি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে শুধু জরিমানা নয়, তাদের দেশ থেকেও বহিষ্কার করা হতে পারে। ইতোমধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধভাবে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহনের দায়ে এক মিসরীয় প্রবাসীকে বহিষ্কারের জন্য পাঠানো হয়েছে। কুয়েতে বসবাসকারী প্রবাসীদের ট্রাফিক আইন মেনে চলতে এবং কোনো ধরনের অবৈধ যাত্রী পরিবহন কার্যক্রম থেকে দূরে থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অন্যথায় জরিমানা, গাড়ি জব্দ এমনকি দেশছাড়ার মতো কঠিন পরিণতির মুখোমুখি হতে হতে পারে। 

Logo