মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ জুন ২০২৬
বাহরাইনে মাদককাণ্ডে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২৩:০৪
বাহরাইন
বাহরাইনে মাদককাণ্ডে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
বাহরাইনে মাদক চোরাচালানির ঘটনা প্রমাণিত হয় ছয়জনের যাবজ্জীবন জেল দিয়েছে দেশটির আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আদালতের নথি থেকে জানা যায় এই ছয়জনই এশিয়ান। পুলিশ বলছে, মাদক চক্রের সদস্যরা মাদক গিলে ও পেটের মধ্যে লুকিয়ে পাচার করত, যা ড্রাগ মিউল নামে পরিচিত। পরে তারা এসব মাদক বাহরাইনের ভেতরে তাদের অন্য সদস্যদের কাছে তা হস্তান্তর করত। আদালত জানিয়েছে, তাদের ২৫ বছর জেলে থাকতে হবে। জেলের সাজা শেষ হলে তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারের রায় দিয়েছে আদালত। এশিয়ান বলা হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। বাহরাইনে মাদক সেবন ও চোরাচালানের শাস্তি খুবই কঠিন। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
সৌদি আরব
সৌদিতে গাড়িতে টিন্টিং জরিমানার বিষয়ে সতর্কতা
সৌদির আরবের ট্রাফিক বিভাগ গাড়িতে টিন্টিং বিষয়ে ড্রাইভারদের সতর্ক করেছে। নির্দেশনায় বলা হয়েছে, গাড়ির প্যাসেঞ্জার সিটের কাচ কতখানি কালো বা ঘোলা করা যাবে তার সু্নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। আর তা অমান্য করলে ড্রাইভারদের ৫০০ থেকে ৯০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গাড়ির কাচ ৩০ শতাংশ পর্যন্ত টিন্টিংয়ের অনুমতি আছে। এই নির্ধারিত মাত্রার টিন্টিং গাড়ির ভেতরের তাপ কমাতে সাহায্য করে ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। কিন্তু এর চেয়ে বেশি কালো বা ঘোলা করলে নিয়মের লঙ্ঘন হবে। তাদের জরিমানা করা হবে। তাছাড়া টিন্ট আয়নার মতো করা, অলংকরণ করা, যা দেখতে বাধা তৈরি করে এমন কোনো কিছু কাচে লাগানো যাবে না। একই সাথে ইউনশিল্ডেও নির্ধারিত মাত্রার বেশি টিন্টিংয়ের বিষয়ে ড্রাইভারদের সতর্ক করা হয়েছে। দেশটিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশির এ বিষয়ে সতর্ক থাকা উচিত বলেই মনে করেন প্রবাসীরা।
কাতার
পাওয়ার ব্যাংক নিয়ে নতুন নির্দেশনা দিল কাতার
বিমানের ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহনের নিয়ম হালনাগাদ করেছে কাতার। দেশটির সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে, যে কোনো যাত্রী দুটি পাওয়ার ব্যাংক নিয়ে ফ্লাই করতে পারবে। তবে তার কোনোটার পাওয়ার ১০০ ওয়াট আওয়ারের বেশি হবে না। কোনো যাত্রী এসব পাওয়ার ব্যাংক চেক ইন লাগেজে দেওয়া যাবে না। রাখতে হবে হাত লাগেজে। ফ্লাইটে বিমানের ভেতর এসব চার্জ দেওয়া যাবে না। পাওয়ার ব্যাংক যেসব ব্যাগে থাকবে তা তালা দিয়ে রাখা যাবে না। কোনো সমস্যা হলে যাতে বিমান ক্ররা পাওয়ার ব্যাংক দেখতে পারে সেই ব্যবস্থায় রাখতে হবে। একই সাথে কাতারের ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের এই সংক্রান্ত নির্দেশনা মানতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কাতার সিভিল এভিয়েশন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ড্রাইভারদের নতুন সতর্ক নির্দেশনা
আমিরাতে গরমের এই সময় গাড়ি পার্কিংয়ের বিষয়ে কড়া সতর্ক বার্তা দিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশের পুলিশ। তাতে বলা হয়েছে, দুপুরে পার্কিংয়ের সময় গাড়ির ভেতর কোনোভাবেই শিশুদের একা রাখা যাবে না। গ্রীষ্মের এই সময় আমিরাতের তাপমাত্রা ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত ওঠে। তাই এই সময় তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে শিশুদের একা গাড়িতে রেখে গেলে মারাত্মক পরিণতি হতে পারে। এমনকি শিশুর প্রাণহানি পর্যন্ত হতে পারে। শারজাহ পুলিশ গাড়িচালকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন গাড়ির লক চেক করেন, যাতে শিশুরা ভুলবশত গাড়ির ভেতরে আটকা না পড়ে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাড়িতে শিশুকে ভুলে যাওয়া বা রেখে যাওয়া কেবল বিচারবুদ্ধির অভাব নয়, এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। যার কারণে ড্রাইভার বা মা-বাবাকে কঠোর শাস্তি, বিপুল জরিমানার মুখে পড়তে হতে পারে।
logo-1-1740906910.png)