দুবাইয়ে এক লাফে একদিনে স্বর্ণের দাম প্রতি গ্রামে ১১ দিরহাম পর্যন্ত বেড়ে গেছে। ইরান-আমেরিকার চুক্তি সই হওয়ার খবরের পর সারা দুনিয়ায় স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দাম বাড়তে শুরু করেছে।
তার প্রভাব পড়েছে দুবাইয়ের স্বর্ণের বাজারে। জুন মাসের শুরুতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৫৩৯.৭৫ দিরহাম, নানা ওঠানামার পর ১৮ জুন সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৫১৯.৭৫ দিরহামে দাঁড়িয়েছে, যা ১৭ জুন ৫০৮.২৫ দিরহামে বিক্রি হচ্ছিল।
ফলে একদিনে দাম বেড়েছে সাড়ে ১১ দিরহাম। একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৪৭০.৭৫ দিরহাম থেকে ১০.৭৫ দিরহাম বেড়ে ৪৮১.৫০ দিরহামে পৌঁছেছে।
যদিও ভূ-রাজনৈতিক চলমান উত্তেজনা, তেলের দাম এবং মার্কিন সুদের হারের ওঠানামার কারণে ক্রেতা ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় জুন মাসে এখন পর্যন্ত দুবাইতে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে।
logo-1-1740906910.png)