Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসীদের কাছে জাল ঠিকানা বিক্রি করে ধরা খেল দুইজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২৩:৩৩

কুয়েতে প্রবাসীদের কাছে জাল ঠিকানা বিক্রি করে ধরা খেল দুইজন

কুয়েতে পরিচয়পত্রের জন্য আবাসিক ঠিকানা বিক্রির অভিযোগে দুইজনকে ধরেছে দেশটির পুলিশ। এই দুইজন প্রবাসীদের কাছে আবাসিক ঠিকানা বিকৃত বা জাল করে অবৈধভাবে বেসামরিক পরিচয়পত্র ইস্যু করছিল।

সাধারণত কুয়েতে প্রবাসীদের ঠিকানা নিবন্ধন করতে হয় সরকারিভাবে। কিন্তু সেই কুয়েতি নাগরিক প্রবাসীদের কাছ থেকে ১০০ বা ২০০ কুয়েতি দিনার নিয়ে ঠিকানা পরিবর্তন করে দিচ্ছিল। এ সময় সেই কুয়েতি নাগরিকের একজন অ্যাসিস্ট্যান্টকেও ধরেছে পুলিশ, যে কিনা এই কাজের সাথে দালাল হিসেবে কাজ করত ও লাভের অংশ নিত।

পুলিশ এই দুইজনের বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ এনেছে। তবে এরা কোন দেশের প্রবাসীদের ঠিকানা টাকার বিনিময়ে হালনাগাদ করত, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বাসা পরিবর্তন করলে দ্রুত তাদের সিভিল আইডি অ্যাড্রেস হালনাগাদ করতে হয়। ঠিকানা পরিবর্তনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালে ভবিষ্যতে সরকারি সেবা, নোটিশ গ্রহণ বা বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে।

তবে তা যথাযথ উপায়ে না করলে, জালিয়াতি করলে আরো বড় সমস্যার মুখোমুখি হতে হয়। এবিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।  

Logo