Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে আশুরা উপলক্ষে টানা ছুটি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২৩:৩২

বাহরাইনে আশুরা উপলক্ষে টানা ছুটি ঘোষণা

পবিত্র আশুরা উপলক্ষে বাহরাইনে সরকারি অফিস-আদালতে টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা এ সংক্রান্ত ফরমান জারি করেছেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ ও ২৬ জুন আশুরার সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ২৭ জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৮ জুন রোববার অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটির ফলে সরকারি মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা টানা চার দিনের ছুটি পাবেন। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বেসরকারি খাতের কর্মীদের জন্য এ ছুটি ধর্মীয় অনুষ্ঠান পালন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেবে।

তবে বেসরকারি খাতে কর্মীরা কত দিনের ছুটি পাবেন, সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বেসরকারি অফিসগুলো সাধারণত এসব ছুটির বিষয়ে নিজস্ব নীতিমালা প্রয়োগ করে থাকে। 

Logo