Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সংবর্ধনা পেলেন সৌদির প্রবাসী সাংবাদিক আবুল বশির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২৩:৩০

বাহরাইনে সংবর্ধনা পেলেন সৌদির প্রবাসী সাংবাদিক আবুল বশির

সৌদি আরব থেকে বাহরাইন সফরে যাওয়া আরটিভির সৌদি আরব ব্যুরো চিফ ও সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আবুল বশিরকে সংবর্ধনা দিয়েছে বাহরাইন প্রবাসী সাংবাদিকরা।

মানামার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নাইমুর রহমান শান্তর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিক সৈয়দ মামুন হোসেন, নাজির আহমেদ, সাইফুল ইসলাম, আবুল হোসেন সৌরভ সহ সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবুল বশির প্রবাসী সাংবাদিকতার নানা দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি প্রবাসে বসবাসরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মাননা দেয়ায় বাহরাইনে থাকা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান আবুল বশির

এসময় বাহরাইন প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে আবুল বশিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


Logo