Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে নিখোঁজ এক বাংলাদেশি নারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৯:১৯

ওমানে নিখোঁজ এক বাংলাদেশি নারী

ওমানের রুস্তাক প্রদেশে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি নারী। তাকে খুঁজে পেতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সহায়তা চেয়েছে রয়্যাল ওমান পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে নিখোঁজ বাংলাদেশি নারী ইখতারশাহ জান ৩১ মে রুস্তাকে তার বাসা থেকে বের হন এবং এখন পর্যন্ত ফিরে আসেননি। তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতেও পারছে না।

কোন পরিস্থিতিতে বাংলাদেশি নারী ইখতারশাহ জান নিখোঁজ হলেন, ওমানে তিনি কোন পেশায় ছিলেন, পরিবার দেশটিতে থাকে কিনা সেই বিষয়ে আর বিস্তারিত কিছুই জানায়নি ওমান পুলিশ।

তার খোঁজ কারো কাছে জানা থাকলে নিকটস্থ থানায় অথবা জরুরি হটলাইন ৯৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষের আশা, নিখোঁজ এই বাংলাদেশি নারীকে খুঁজে বের করতে এবং তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জনসাধারণ সহযোগিতা করবে।

Logo