Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মার্কিন-ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১২

মার্কিন-ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপের সময় তিনি জানান, ১৯ জুন জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের দিন থেকেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।

বিবিসি নিউজ বলছে, এই চুক্তি ও যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমটির মতে, এটি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের তিনটি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাকে নতুন নিরাপত্তা সংকটে ফেলেছে।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে মোকাবিলা করাকে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রেখেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি তাকে পাশ কাটিয়ে করা হয়েছে, যা তার রাজনৈতিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে তুলে ধরলেও এবার প্রকাশ্যে অপমানিত হয়েছেন তিনি।

চুক্তির ফলে ইরান যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটন ও তেহরানের দাবি নেতানিয়াহুর “মিস্টার সিকিউরিটি” ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। বিশেষ করে ইসরায়েলে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই পরিস্থিতি তার জন্য বড় ধাক্কা।

সম্প্রতি বৈরুতে হামলার বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এখন ইসরায়েলের সঙ্গে পুরোপুরি মিলছে না।

নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, কীভাবে তিনি ইরানকে মোকাবিলার কৌশল পুনর্গঠন করবেন এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামাল দেবেন। ইরান চুক্তি তার নিরাপত্তা নীতি ও রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে, যা নির্বাচনের আগে তার জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলতে পারে।

Logo