Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েত

হিজরি নববর্ষে উৎসবের আমেজ কুয়েতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:১৮

হিজরি নববর্ষে উৎসবের আমেজ কুয়েতে

হিজরি নতুন বছর শুরু হয়েছে মুসলিম দুনিয়ায়। কুয়েত সরকার জানিয়েছে, ১৫ জুন সন্ধ্যায় মহররমের চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে দেশটিতে নতুন বছর হিজরি সন ১৪৪৮ শুরু হয়েছে। একই রকম ঘোষণা এসেছে সৌদি আরব, বাহরাইন, আমিরাতের পক্ষ থেকে। নতুন বছর উপলক্ষে মধ্যপ্রাচ্যের সব দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডারে মহররম মাসও বিশেষ তাৎপর্যপূর্ণ। হিজরি সন ইসলামি বর্ষপঞ্জি, যা মহানবীর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে ভিত্তি করে গণনা করা হয়।

মহররম হিজরি বছরের প্রথম মাস এবং ইসলামের চারটি সম্মানিত মাসের একটি। এই মাস ত্যাগ, ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা দেয়। বিশেষ করে কারবালার শোকাবহ ঘটনার কারণে এর গুরুত্ব আরো বেড়েছে। মুসলমানদের জন্য মহররম আত্মসমালোচনা, ইবাদত ও নৈতিক শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সময়।

Logo