Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বাড়বে চাকরির সুযোগ, যুদ্ধ বন্ধে খুশি প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:১৫

আমিরাতে বাড়বে চাকরির সুযোগ, যুদ্ধ বন্ধে খুশি প্রবাসীরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি সংযুক্ত আরব আমিরাতের চাকরির বাজারে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের কারণে অনেক প্রতিষ্ঠান নতুন নিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছিল। বিশেষ করে নির্মাণ, লজিস্টিকস, পর্যটন, খুচরা বিক্রয়, প্রযুক্তি ও আর্থিক খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খালিজ টাইমসের খবরে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। শান্তি চুক্তির অগ্রগতির ফলে বাণিজ্য পথ স্বাভাবিক হওয়া, পরিবহন ও বীমা খরচ কমে আসা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন কোম্পানি আবারো নিয়োগ কার্যক্রম শুরু করতে পারে এবং স্থগিত থাকা প্রকল্পগুলো চালু হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ব্যবসায়িক পরিবেশকে আরো শক্তিশালী করবে, যা চাকরিপ্রত্যাশী প্রবাসীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ইতোমধ্যে শান্তি চুক্তির খবরে উপসাগরীয় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে। তবে বিশ্লেষকদের মতে, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হলে এর প্রকৃত সুফল আরো স্পষ্টভাবে দেখা যাবে। 

Logo