Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন

ইরানকে সমর্থন করায় বাহরাইনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:০১

ইরানকে সমর্থন করায় বাহরাইনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড

বাহরাইনে ইরানের হামলার সমর্থন, সংবেদনশীল তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ১১টি আলাদা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ইরানের হামলাকে সমর্থন ও উৎসাহিত করা, নিষিদ্ধ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ, গোপন তথ্য সংগ্রহ ও প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে।

তদন্তে সাইবার ক্রাইম ইউনিট কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে, যেখান থেকে হামলার পক্ষে পোস্ট, ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছিল। পরে অভিযুক্তদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ, সাক্ষ্যগ্রহণ এবং জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা চালানো হয়। আদালত কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত ২ হাজার বাহরাইনি দিনার জরিমানাও করেছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দকরা মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo