Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে গাড়ির অতিরিক্ত গতি, প্রবাসীরা হতে পারেন বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৭:০৩

কুয়েতে গাড়ির অতিরিক্ত গতি, প্রবাসীরা হতে পারেন বহিষ্কার

কুয়েতে সড়ক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে প্রবাসীদের মামলা, জরিমানা এমনকি দেশটি থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। গত ১১ জুন একদিনেই প্রধান সড়ক ও মহাসড়কে ৯৪টি গাড়িকে অতিরিক্ত গতির জন্য ধরা হয়েছে। একই সাথে চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গতিসীমার চেয়ে ৩০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালালে জরিমানা ও গাড়ি জব্দ করা হবে। আর ১৭০ কিলোমিটার বা তার বেশি গতিতে গাড়ি চালালে মামলা ট্রাফিক থানায় পাঠানো হবে। ২০০ কিলোমিটার বা তার বেশি গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। প্রবাসীদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষে বহিষ্কারের ব্যবস্থাও নেওয়া হবে। 

Logo