রীল কুয়েত
কুয়েতে মধ্যাহ্নবিরতিতে শ্রমিক দিয়ে কাজ, ৭ কর্মস্থলে ২৩টি আইনি নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৭:০১
কুয়েতে মিডডে ওয়ার্ক ব্যান অমান্য করায় ৭টি অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে ২৩টি আইনি নোটিশ জারি করেছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। আল-মুতলা এলাকায় পরিচালিত বিশেষ পরিদর্শন অভিযানে দেখা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকরা নিষিদ্ধ সময়ে সরাসরি রোদ ও তীব্র গরমের মধ্যে কাজ করছেন। এছাড়া শ্রম আইন অনুযায়ী অনিয়মের অভিযোগে দুই শ্রমিকের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় শ্রমিকদের কাজ করানো নিষিদ্ধ। শ্রমিকদের হিটস্ট্রোক ও তাপজনিত ঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। পিএএম সতর্ক করে বলেছে, গ্রীষ্মকালজুড়ে পরিদর্শন অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)