Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমরাহ সেবায় অনিয়ম, সৌদি আরবে ২১ কোম্পানির কার্যক্রম স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:৫০

ওমরাহ সেবায় অনিয়ম, সৌদি আরবে ২১ কোম্পানির কার্যক্রম স্থগিত

সৌদিতে ওমরাহ যাত্রীদের সেবায় গুরুতর অনিয়ম ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ২১টি ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ ও পরিদর্শনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীর্থযাত্রীদের জন্য নির্ধারিত সেবা যথাযথভাবে না দেওয়া, আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনায় গাফিলতির মতো একাধিক লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওমরাহ খাতে কোনো ধরনের অবহেলা বা নিয়ম লঙ্ঘন বরদাশত করা হবে না এবং যেসব প্রতিষ্ঠান সেবার মান বজায় রাখতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রণালয় ওমরাহ সেবা প্রদানকারী সব কোম্পানিকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সৌদি সরকারের এই পদক্ষেপকে ওমরাহ যাত্রীদের সেবার মান আরো উন্নত করা এবং ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Logo