Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান চালু হবে সোমবার থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:৪৮

বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান চালু হবে সোমবার থেকে

বাহরাইনে তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৫ জুন সোমবার থেকে কার্যকর হচ্ছে বার্ষিক মিডডে ওয়ার্ক ব্যান। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত খোলা জায়গায় সরাসরি রোদের মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না। এই নিয়মের লক্ষ্য হলো অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে হিটস্ট্রোক, তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা কমানো। এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিরাপত্তা কর্মকর্তা ও তদারককারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা ও প্রচার কার্যক্রমও চালানো হবে নিয়মিতভাবে।

নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানাতে জরুরি নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে নিয়োগকর্তাদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ৫০০ থেকে ১,০০০ বাহরাইন দিনার জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একাধিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে শাস্তির মাত্রা আরো বাড়বে এবং পুনরায় অপরাধ করলে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।

Logo