Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাত রীল

আমিরাতে মৌখিক চাকরি নট, কী বলছে দেশটির শ্রম আইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:০৪

আমিরাতে মৌখিক চাকরি নট, কী বলছে দেশটির শ্রম আইন

সংযুক্ত আরব আমিরাতে কোনো কর্মীকে শুধু মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলে সেটি আইনগতভাবে কতটা বৈধ- এ নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে দেশটির শ্রম আইন। বিশেষজ্ঞদের মতে, চাকরি বাতিল বা কর্মচ্যুতির সিদ্ধান্ত স্পষ্ট ও প্রমাণযোগ্যভাবে জানানো প্রয়োজন। যাতে নিয়োগকর্তা ও কর্মী উভয়ের অধিকার সুরক্ষিত থাকে।

যদি কোনো কর্মীকে শুধু মৌখিকভাবে চাকরি শেষ করে দেওয়ার কথা জানানো হয় এবং এর কোনো লিখিত নথি বা আনুষ্ঠানিক প্রমাণ না থাকে, তাহলে পরবর্তী সময়ে বিরোধ দেখা দিলে বিষয়টি আইনি জটিলতায় রূপ নিতে পারে। শ্রম আইন অনুযায়ী, চাকরি শেষ করার ক্ষেত্রে নির্ধারিত নোটিশ, চুক্তির শর্ত এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা কর্মীদের পরামর্শ দিয়েছেন, চাকরি-সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের লিখিত প্রমাণ সংরক্ষণ করতে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। একই সঙ্গে নিয়োগকর্তাদেরও আইন মেনে স্বচ্ছ ও আনুষ্ঠানিক পদ্ধতিতে জব টার্মিনেট করার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি বিরোধের সৃষ্টি না হয়।

আমিরাতের শ্রম আইন সব সময় কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে।সেই সাথে কর্মসংস্থান সংক্রান্ত সব সিদ্ধান্ত সব সময় নথিভুক্ত করার ওপর জোর দিয়ে আসছে।

Logo