Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব রীল

সৌদি আরবে হযরত ওমর (রা.) আমলের বিরল শিলালিপির সন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:০২

সৌদি আরবে হযরত ওমর (রা.) আমলের বিরল শিলালিপির সন্ধান

সৌদি আরবে ইসলামের প্রথম যুগের এক বিরল শিলালিপিসহ মোট ১ হাজার ৭৭৪টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিক বিভাগ। দেশটির হেরিটেজ কমিশন জানিয়েছে, আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল খাত্তাব (রা.) এর নাম খোদাই করা একটি বিরল পাথরের শিলালিপি। এতে লেখা রয়েছে, “আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওমর ইবনে আল খাত্তাবের রক্ষাকর্তা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।” এই আবিষ্কার ইসলামের শুরুর ইতিহাস ও মদিনা অঞ্চলের ঐতিহ্য সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করবে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা।

এই জরিপে আরো পাওয়া গেছে ৪৬১টি ইসলামিক শিলালিপি, ৩৪টি থামুদিক শিলালিপি, ১ হাজার ২৫৯টি শিলা-চিত্র, ১১টি পাথরের স্থাপনা, কয়েকটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ, ঐতিহাসিক কাফেলা চলাচলের পথ এবং পুরোনো কূপের নিদর্শন। সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব আবিষ্কার আরব উপদ্বীপের ইতিহাস, প্রাচীন সভ্যতা এবং ইসলামের প্রথম যুগ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

Logo