Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব রীল

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নিয়ম ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৪:৫৫

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নিয়ম ঘোষণা

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। দেশটিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নিয়মে ঘোষণা করা হয়েছে। এখন থেকে দেশটিতে কাজ করতে হলে আলাদা ও নির্দিষ্ট ওয়ার্ক পারমিট নিতে হবে।

শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘Qiwa’ জানিয়েছে, এই পারমিটের মাধ্যমে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদেরও অন্যান্য বিদেশি কর্মীদের মতো শ্রম আইন কাঠামোর অধীনে আনা হবে এবং তাদের নিয়োগ, পরিবর্তন বা চাকরি সংক্রান্ত সব প্রক্রিয়া সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

নতুন আইনে বলা হয়েছে, কাজের চুক্তি, ট্রেনিং কন্ট্রাক্ট, পদত্যাগ এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন নিয়ম আরো সুস্পষ্ট করা হয়েছে, যাতে নিয়োগকর্তা ও কর্মী উভয়ের অধিকার সুরক্ষিত থাকে। পারমিট ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ১০০ সৌদি রিয়াল, যা প্রতিষ্ঠানের আকার ও কর্মী সংখ্যার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব তার শ্রমবাজারকে আরো সংগঠিত, স্বচ্ছ এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক ব্যবস্থার অধীনে আনার প্রক্রিয়া আরো জোরদার করেছে, যা ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দিকেই ইঙ্গিত করছে। 

Logo