সৌদির বন্ধুরাষ্ট্র নিয়ে আপত্তিকর মন্তব্য করলে শাস্তি পেতে হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৩৮
সৌদি আরবের বন্ধু দেশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে বিপদ হতে পারে যে কারো। এমনকি মামলা-মোকদ্দমা পর্যন্ত হতে পারে। এমন এক ঘটনায় একটি প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রসিকিউশনে পাঠিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট ও মন্তব্য করেছে, যা সৌদি আরবের আইন এবং দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক নীতিমালার পরিপন্থি। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো দেশ, জাতি বা বন্ধুরাষ্ট্রকে অপমান, বিদ্বেষ ছড়ানো বা সম্পর্ক ক্ষুন্ন করতে পারে এমন মন্তব্য করা আইনত দণ্ডনীয় অপরাধ।
একই সঙ্গে জনগণকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে, জাতীয় স্বার্থ, জনশৃঙ্খলা বা সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
logo-1-1740906910.png)