বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা হিজরি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছেন। এই বিষয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, মঙ্গলবার ১৬ জুন ১ মহররম ১৪৪৮ হিজরির ছুটি থাকবে।
সেদিন বাহরাইনের সব মন্ত্রণালয়, সরকারি কর্তৃপক্ষ এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হিজরি নববর্ষ মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক উপলক্ষ, যা ইসলামী বর্ষপঞ্জির নতুন বছরের সূচনাকে নির্দেশ করে। এই উপলক্ষে সরকারি কর্মচারীরা একদিনের ছুটি উপভোগ করবেন এবং দেশের সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে পরবর্তী কার্যদিবস থেকে সব সরকারি প্রতিষ্ঠান ও দপ্তর স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে। হিজরি নববর্ষ উপলক্ষে বাহরাইনের জনগণ এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও শুভকামনাও জানিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স।
logo-1-1740906910.png)