Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে প্রবাসীদের জন্য বিভিন্ন ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণের প্রস্তাব অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:৫৬

বাহরাইনে প্রবাসীদের জন্য বিভিন্ন ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণের প্রস্তাব অনুমোদন

বাহরাইনে কেবল আরবি বা ইংরেজি ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ নয়, বরং প্রবাসীদের সুবিধায় এবার বাংলা ভাষাতেও ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যাবে। দেশটির আইন প্রণেতারা দেশটিতে বিভিন্ন ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ চালুর একটি প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রস্তাব ইতোমধ্যেই সরকারের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হলো বাহরাইনে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীদের জন্য ড্রাইভিং শেখার প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করা।

সমর্থকদের মতে, অনেক প্রবাসী ভাষাগত সমস্যার কারণে প্রশিক্ষণের সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা পুরোপুরি বুঝতে পারেন না। ফলে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিভিন্ন ভাষায় প্রশিক্ষণের সুযোগ চালু হলে শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় ড্রাইভিংয়ের নিয়ম-কানুন ভালোভাবে বুঝতে পারবেন, ট্রাফিক আইন সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং নিরাপদ গাড়ি চালানোর অভ্যাস গড়ে উঠবে।

এছাড়া সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাহরাইনের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনসংখ্যার বাস্তবতা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপকে সময়োপযোগী বলে উল্লেখ করা হয়েছে। এখন সরকার প্রস্তাবটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আশা করা হচ্ছে, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এতে উপকৃত হবেন।

Logo