আমিরাতের শারজাহ পুলিশ মাদকের বিরুদ্ধে একই সাথে অভিযান ও সচেতনতা কার্যক্রম শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো সমাজের মানুষের মধ্যে মাদক ও নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা।এই কর্মসূচির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষামূলক কার্যক্রম আয়োজন এবং তথ্যপত্র বিতরণ করা হবে। শারজাহ পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী লড়াই শুধু আইন প্রয়োগের বিষয় নয়, বরং এর সঙ্গে প্রতিরোধ, পুনর্বাসন এবং মানবিক সহায়তাও জড়িত। তাই যারা পরামর্শ, সহায়তা বা চিকিৎসা চান, তাদের জন্য বিশেষ হেল্পলাইন চালু রাখা হয়েছে। তাদের সব তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মাদকাসক্তি থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসন এবং পুনরায় আসক্তি রোধেও তারা কাজ করছে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এই প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যায়। ফলে মাদকের বিরুদ্ধে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের, দেশটিতে চলাচলের সময় থাকতে হবে সতর্ক।
logo-1-1740906910.png)