Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের বিভিন্ন সেলুন পার্লারে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:৪৭

কুয়েতের বিভিন্ন সেলুন পার্লারে অভিযান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোখ পড়েছে এবার সেলুনের ওপর। অভিযানে কুয়েত সিটির ৫০টি সেলুন কর্মকর্তারা নোটিশ খেয়েছে। এসব অভিযানে প্রতিষ্ঠানগুলো সংক্রমণ নিয়ন্ত্রণ নীতি মেনে চলছে কিনা, সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ ও সরঞ্জাম স্টেরিলাইজেশনের ব্যবস্থা আছে কিনা, সেই সাথে কর্মীদের স্বাস্থ্য ও ফিটনেস সনদ বৈধ আছে কিনা, তা যাচাই করা হয়। যাচাইয়ের সময় নিয়মনীতির বড় ধরনের গড়বড় ধরা পড়ে সেলুন ও বিউটিসেলুনে। অভিযানের সাথে যুক্ত কর্মকর্তারা বলেছেন, সেলুন থেকে অনেক সময় সংক্রমক রোগ ছড়ায়। ফলে কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা, পরিচ্ছন্নতার নিয়ম মানা গুরুত্বপূর্ণ।

তারা জানিয়েছেন, নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো ধরনের অনিয়ম বা লঙ্ঘন সহ্য করা হবে না। একই সঙ্গে সেলুন ও স্বাস্থ্য ইনস্টিটিউটের মালিকদের স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে সেবার মান ও জননিরাপত্তা নিশ্চিত করা যায়। 

Logo