বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ড্রোন-মিসাইল আকাশেই প্রতিহত করা হলেও এসবের ধারালো টুকরার আঘাতে বাহরাইনে ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। যদিও তার আঘাত গুরুতর নয় এবং ঘটনাস্থলেই তাকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। দেশটির বিভিন্ন এলাকায় আকাশে ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ নিচে পড়ে এই ঘটনা ঘটে। বাহরাইনের হামাদ টাউন ও রাজধানী মানামার কয়েকটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায় এবং কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ি বাড়িতে ক্ষয়ক্ষতিরর কারণে আরো কেউ আহত হয়েছে কিনা তা জানানো হয়নি। দেশটির নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে জনগণকে সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ বা টুকরো দেখলে তার কাছাকাছি না যেতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জরুরি পোস্টে নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ‘শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। এ সময় সব নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে বা বাঙ্কারে যাওয়ার জন্য অনুরোধ করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ১১ জুন সকালের মধ্যেই বাহরাইনে দুই দুইবার এই যুদ্ধকালীন সাইরেন বাজানো হলো, যা পুরো দ্বীপে চরম আতঙ্ক তৈরি করেছে। এই সংবেদনশীল সময়ে সেখানে বসবাসরত প্রবাসীন বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে।
logo-1-1740906910.png)