ওমানে তামাক চোরাচালানে এশিয়ানদের যুক্ত থাকার প্রমাণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৫৫
ওমানের সিব এলাকায় বড় ধরনের একটি অবৈধ তামাক চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে দেশটির কাস্টমস বিভাগ। অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ৫ হাজার ৯০০-এর বেশি সিগারেটের কার্টন এবং প্রায় ৪০০ কেজি তামাকজাত দ্রব্য জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অবৈধ পণ্য একটি বাড়ি, একটি দোকান এবং একটি গাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল।এসব কর্মকাণ্ডের সাথে বেশ কিছু এশিয়ান নাগরিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এসব্ এশিয়ান কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
কাস্টমসের রিস্ক অ্যাসেসমেন্ট ও কমপ্লায়েন্স টিম গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এবং অবৈধভাবে সংরক্ষিত এসব তামাকজাত পণ্যের একটি বড় চালান ধরা পড়ে। ওমান কাস্টমস জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও অবৈধ বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)