Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই সরকার ৪৮ ঘণ্টার মধ্যে দেবে সিঙ্গেল এন্ট্রি ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৫৪

দুবাই সরকার ৪৮ ঘণ্টার মধ্যে দেবে সিঙ্গেল এন্ট্রি ভিসা

দুবাই ভ্রমণে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর দিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেনটিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স।

নতুন ঘোষণায় বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন।

এই ভিসা দিয়ে ৩০ দিন বা ৬০ দিন দুবাইয়ে অবস্থান করা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিসা আবেদন সম্পূর্ণ ও সঠিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই অনুমোদন দেওয়া হবে। দুবাই প্রশাসনের মতে, এই পদক্ষেপ পর্যটন খাতকে আরো শক্তিশালী করবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো বেশি পর্যটক আকর্ষণে সহায়তা করবে।

Logo