সৌদি আরব তুরস্কের সাথে একটি গুরুত্বপূর্ণ রেল ও লজিস্টিকস চুক্তি স্বাক্ষর করেছে, যা ভবিষ্যতে সৌদি আরব থেকে ইউরোপ পর্যন্ত নতুন স্থলপথ বাণিজ্য করিডোর গড়ে তুলতে সহায়তা করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে এক শতাব্দীরও বেশি পুরোনো ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রস্তাবিত এই রেলপথ বাস্তবায়িত হলে তুরস্ক, সিরিয়া ও জর্ডান সৌদি আরবের সঙ্গে রেলপথে সংযুক্ত হবে। পরবর্তী সময়ে উপসাগরীয় অঞ্চলের আরো অন্যান্য দেশ পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
দুই দেশের পরিবহনমন্ত্রী স্বাক্ষরিত চুক্তিতে রেল অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস সেবা, প্রযুক্তি বিনিময় ও জনবল প্রশিক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই করিডোর চালু হলে বাণিজ্য, পণ্য পরিবহন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এছাড়া বহু বছর ধরে অচল থাকা ঐতিহাসিক হেজাজ রেলপথের কিছু অংশ আধুনিকায়ন করে আবার চালুর পরিকল্পনাও করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
logo-1-1740906910.png)