Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী মিসাইল ও ড্রোন প্রতিহত করল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৫১

কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী মিসাইল ও ড্রোন প্রতিহত করল

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরের দিকে দেশের আকাশসীমায় ছুটে আসা সন্দেহজনক ড্রোন ও মিসাইল প্রতিহত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলো কুয়েতের গুরুত্বপূর্ণ অপারেশনাল এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার কারণে সেগুলো লক্ষ্য ভেদ করতে পারেনি। পুরো অভিযানটি দ্রুত ও সফলভাবে সম্পন্ন হয় এবং এতে কোনো ধরনের হতাহত বা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পাশাপাশি কুয়েতের সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আকাশ হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানানো হয়েছে। 

একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে। কুয়েতের পাশাপাশি জর্ডানেও ৫টি মিসাইল আঘাত হেনেছে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Logo