বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, বাজল সাইরেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২০:৪৯
বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশে শক্রপক্ষের ড্রোন ও মিসাইল তারা মোকাবিলা করেছেন।সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে তারা সক্ষম হয়েছেন।এদিকে, ইরান দাবি করেছে ঘাঁটিটি লক্ষ্য করে তারা ড্রোন পাঠিয়েছিল। অন্যদিকে, ইরাকি গণমাধ্যম দাবি করেছে, তারা ড্রোনগুলোকে বাহরাইনের নৌ ঘাঁটি বরাবর উড়ে যেতে দেখেছে। বুধবার শেষ রাতের দিকে বাহরাইনের আকাশে ১৬টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে সাইরেন বেজে ওঠে। মানে নিরাপদ থাকতে বলা হয় নাগরিক ও বাসিন্দাদের। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানা যায়নি।
মার্কিন সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় ইরানের রাডার ব্যবস্থায় তারা হামলা চালিয়েছে। বাহরাইন ছাড়াও জর্ডান ও কুয়েতেও হামলার কথা স্বীকার করেছে ইরানের গার্ড বাহিনী। এসব পাল্টাপাল্টি হামলার ঘটনায় বাহরাইনে প্রবাসী ও বাসিন্দাদের মনে যুদ্ধের শঙ্কা বাড়ছে। তবে দেশটির জীবনযাপন স্বাভাবিক রয়েছে।
logo-1-1740906910.png)