মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ জুন ২০২৬
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, বাজল সাইরেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:১৪
বাহরাইন
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, বাজল সাইরেন
বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশে শক্রপক্ষের ড্রোন ও মিসাইল তারা মোকাবিলা করেছেন।সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে তারা সক্ষম হয়েছেন।এদিকে, ইরান দাবি করেছে ঘাঁটিটি লক্ষ্য করে তারা ড্রোন পাঠিয়েছিল। অন্যদিকে, ইরাকি গণমাধ্যম দাবি করেছে, তারা ড্রোনগুলোকে বাহরাইনের নৌ ঘাঁটি বরাবর উড়ে যেতে দেখেছে। বুধবার শেষ রাতের দিকে বাহরাইনের আকাশে ১৬টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে সাইরেন বেজে ওঠে। মানে নিরাপদ থাকতে বলা হয় নাগরিক ও বাসিন্দাদের। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানা যায়নি। মার্কিন সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় ইরানের রাডার ব্যবস্থায় তারা হামলা চালিয়েছে। বাহরাইন ছাড়াও জর্ডান ও কুয়েতেও হামলার কথা স্বীকার করেছে ইরানের গার্ড বাহিনী। এসব পাল্টাপাল্টি হামলার ঘটনায় বাহরাইনে প্রবাসী ও বাসিন্দাদের মনে যুদ্ধের শঙ্কা বাড়ছে। তবে দেশটির জীবনযাপন স্বাভাবিক রয়েছে।
কুয়েত
কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী মিসাইল ও ড্রোন প্রতিহত করল
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরের দিকে দেশের আকাশসীমায় ছুটে আসা সন্দেহজনক ড্রোন ও মিসাইল প্রতিহত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলো কুয়েতের গুরুত্বপূর্ণ অপারেশনাল এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার কারণে সেগুলো লক্ষ্য ভেদ করতে পারেনি। পুরো অভিযানটি দ্রুত ও সফলভাবে সম্পন্ন হয় এবং এতে কোনো ধরনের হতাহত বা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পাশাপাশি কুয়েতের সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আকাশ হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে। কুয়েতের পাশাপাশি জর্ডানেও ৫টি মিসাইল আঘাত হেনেছে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সৌদি আরব
সৌদি থেকে তুরস্কে সরাসরি রেলপথ
সৌদি আরব তুরস্কের সাথে একটি গুরুত্বপূর্ণ রেল ও লজিস্টিকস চুক্তি স্বাক্ষর করেছে, যা ভবিষ্যতে সৌদি আরব থেকে ইউরোপ পর্যন্ত নতুন স্থলপথ বাণিজ্য করিডোর গড়ে তুলতে সহায়তা করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে এক শতাব্দীরও বেশি পুরোনো ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রস্তাবিত এই রেলপথ বাস্তবায়িত হলে তুরস্ক, সিরিয়া ও জর্ডান সৌদি আরবের সঙ্গে রেলপথে সংযুক্ত হবে। পরবর্তী সময়ে উপসাগরীয় অঞ্চলের আরো অন্যান্য দেশ পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। দুই দেশের পরিবহনমন্ত্রী স্বাক্ষরিত চুক্তিতে রেল অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস সেবা, প্রযুক্তি বিনিময় ও জনবল প্রশিক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই করিডোর চালু হলে বাণিজ্য, পণ্য পরিবহন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এছাড়া বহু বছর ধরে অচল থাকা ঐতিহাসিক হেজাজ রেলপথের কিছু অংশ আধুনিকায়ন করে আবার চালুর পরিকল্পনাও করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাই সরকার ৪৮ ঘণ্টার মধ্যে দেবে সিঙ্গেল এন্ট্রি ভিসা
দুবাই
ভ্রমণে যেতে ইচ্ছুকদের জন্য
সুখবর দিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেনটিটি অ্যান্ড
ফরেন অ্যাফেয়ার্স।
নতুন
ঘোষণায় বলা হয়েছে, প্রয়োজনীয়
কাগজপত্র জমা দেওয়ার পর
পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই
সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন।
এই ভিসা দিয়ে ৩০
দিন বা ৬০ দিন
দুবাইয়ে অবস্থান করা যাবে। কর্তৃপক্ষ
জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া
আরো সহজ ও দ্রুত
করতেই এই উদ্যোগ নেওয়া
হয়েছে। ভিসা আবেদন সম্পূর্ণ ও সঠিক হলে
নির্ধারিত সময়ের মধ্যেই অনুমোদন দেওয়া হবে। দুবাই প্রশাসনের
মতে, এই পদক্ষেপ পর্যটন
খাতকে আরো শক্তিশালী করবে
এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো বেশি পর্যটক আকর্ষণে সহায়তা করবে।
ওমান
ওমানে তামাক চোরাচালানে এশিয়ানদের যুক্ত থাকার প্রমাণ
ওমানের সিব এলাকায় বড় ধরনের একটি অবৈধ তামাক চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে দেশটির কাস্টমস বিভাগ। অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ৫ হাজার ৯০০-এর বেশি সিগারেটের কার্টন এবং প্রায় ৪০০ কেজি তামাকজাত দ্রব্য জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অবৈধ পণ্য একটি বাড়ি, একটি দোকান এবং একটি গাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল।এসব কর্মকাণ্ডের সাথে বেশ কিছু এশিয়ান নাগরিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এসব্ এশিয়ান কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। কাস্টমসের রিস্ক অ্যাসেসমেন্ট ও কমপ্লায়েন্স টিম গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এবং অবৈধভাবে সংরক্ষিত এসব তামাকজাত পণ্যের একটি বড় চালান ধরা পড়ে। ওমান কাস্টমস জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও অবৈধ বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)