Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান শুরু হচ্ছে ১৫ জুন থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫:১১

বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান শুরু হচ্ছে ১৫ জুন থেকে

বাহরাইনে গরমের সময় মিডডে ওয়ার্ক ব্যান শুরু হচ্ছে ১৫ জুন থেকে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই সময়সীমার মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ার্ক ব্যান বহাল থাকবে। খোলা প্রান্তরে, রোদের নিচে কোনোভাবেই কাজ করা যাবে না। এ সময় বাইরে কাজ করলে শ্রমিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে হিটস্ট্রোক ও পানিশূন্যতার সম্ভাবনা প্রবল আকার ধারণ করে। তাই এই সময় কাজ বন্ধ রাখার নিয়ম কঠোরভাবে মানতে হবে।

বাহরাইনের শ্রম মন্ত্রণালয় দেশটির শ্রমিকদের সুরক্ষার জন্য গ্রীষ্মকালীন দুপুরের কাজের নিষেধাজ্ঞা নিয়ে সচেতনতামূলক ওয়ার্কশপ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

ওয়ার্কশপে এলএমআরএর কর্মকর্তারা আরো জানিয়েছেন, কোম্পানি ও নিয়োগদাতাদের নিয়ম মানতে বাধ্য করা হবে এবং নিয়ম লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সচেতনতা কর্মসূচির মাধ্যমে নিয়োগদাতা ও শ্রমিকদের মধ্যে এই নিয়ম সম্পর্কে ধারণা বাড়ানো হবে বলেও জানানো হয়েছে, যাতে সবাই নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে পারে।

Logo