কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগের জন্য অনুমোদিত দেশের তালিকা হালনাগাদ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন ১০টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল (শুধু পুরুষ শ্রমিক) ও বেনিন। হালনাগাদ তালিকায় নেই বাংলাদেশের নাম। ফলে বাংলাদেশ থেকে এখন গৃহকর্মী কুয়েতে যেতে পারবে কিনা, তা নিশ্চিত নয়।
একইসাথে এই সিদ্ধান্তে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং মোট ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করা হয়েছে বলেও জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে। নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া আরো নিয়ন্ত্রিতভাবে করা হবে এবং এটি জেলা/গভর্নরেট পর্যায়ের সেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে, যাতে পুরো প্রক্রিয়া আরো স্বচ্ছ ও সুশৃঙ্খল হয় এবং শ্রমিক ও নিয়োগদাতা উভয়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
logo-1-1740906910.png)