Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে নতুন সাইবারক্রাইম আইন জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৪

ওমানে নতুন সাইবারক্রাইম আইন জারি

ওমান সম্প্রতি নতুন সাইবারক্রাইম আইন কার্যকর করেছে, যেখানে ধর্ম অবমাননার মতো অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ভারী জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ওমান অবজার্ভার জানিয়েছে, আইনটি মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মীয় মূল্যবোধকে আঘাত, ঘৃণা উসকে দেওয়া বা বিভাজন সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রণীত হয়েছে।  

আইনের ৪৪ নম্বর ধারায় বলা হয়েছে, ধর্ম অবমাননার অপরাধে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি জরিমানা হবে কমপক্ষে ৫ হাজার ও সর্বোচ্চ ১০ হাজার ওমানি রিয়াল।  

নতুন আইনে চারটি অপরাধকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—  

- সৃষ্টিকর্তাকে আঘাত বা অবমাননা করা  

- পবিত্র কোরআনকে অবমাননা বা বিকৃত করা  

- ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মকে অবমাননা করা  

- যে কোনো নবীকে অবমাননা করা  

ওমান সরকার জানিয়েছে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য হলো ইন্টারনেটকে ধর্মীয় উসকানি বা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার ঠেকানো। একই সঙ্গে সমাজে আধ্যাত্মিক ও নৈতিক কাঠামোকে সুরক্ষিত রাখা এবং সব ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা নিশ্চিত করা।  

ওমান একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক সমাজ। নতুন আইনটি শুধু ইসলাম নয়, বরং সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের পরিবেশ তৈরি করবে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ধর্মীয় অবমাননা বেড়ে যাওয়ায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। 

Logo