Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে হারানো টাকা ফিরে পেয়ে আপ্লুত প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২৩:১৮

আমিরাতে হারানো টাকা ফিরে পেয়ে আপ্লুত প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে এক প্রবাসীর পাঁচ বছরের জমা করা অর্থ ভর্তি ব্যাগ হারিয়ে যাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে সেটি উদ্ধার করেছে শারজাহ পুলিশ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওই আরব প্রবাসী নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি একটি ট্যাক্সিতে আসার সময় ভুল করে তার ব্যাগটি গাড়িতেই ফেলে চলে আসেন। পরে বুঝতে পেরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শারজাহ পুলিশের অপরাধ তদন্ত ও বন্দর নিরাপত্তা বিভাগ তৎপর হয়ে ওঠে।

তারা আধুনিক নজরদারি ক্যামেরা ও স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থার সাহায্যে ট্যাক্সিটির গতিপথ শনাক্ত করে অল্প সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। সেই ট্যাক্সি চালক ব্যাগের ভেতরে ছিল সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর কাজ করে জমানো পুরো অর্থ। ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত ওই প্রবাসী শারজাহ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্থ শুধু টাকা নয়, বরং বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ এবং পরিবারের ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক।  

Logo