সৌদিতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা অনিয়মে বিপুল জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:৫৬
সৌদি আরবে প্রবাসী কর্মীদের মেডিকেল পরীক্ষার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে কঠোর নজরদারি শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী কর্মীদের জন্য পরিচালিত স্বাস্থ্য পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, ভুয়া রিপোর্ট, ভুল তথ্য প্রদান বা নির্ধারিত নিয়ম লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। শুধু জরিমানাই নয়, গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৬০ দিনের জন্য বন্ধ করে দেওয়া বা তাদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, ল্যাবরেটরির যন্ত্রপাতি সঠিকভাবে ক্যালিব্রেট ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা এবং পরীক্ষার সঙ্গে জড়িত কর্মীদের দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো অনৈতিক বা অবৈধ কার্যক্রম বন্ধ করতেও নজরদারি জোরদার করা হয়েছে।
logo-1-1740906910.png)