Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে আশুরা উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:৫৪

বাহরাইনে আশুরা উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

বাহরাইনে আসন্ন আশুরা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানগুলোর পবিত্রতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় । কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, আশুরা একটি ধর্মীয় উপলক্ষ এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় সমাবেশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, আইন ও বিধি-বিধানের আওতায় থেকে জনগণের অংশগ্রহণ ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় সরকার পূর্ণ সহযোগিতা করবে। বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আশুরার অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা সবার দায়িত্ব। 

Logo