Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ওয়ার্ক ব্যানের সময় কাজ করালে বাতিল হবে নিয়োগকর্তার লাইসেন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৬:১৭

কুয়েতে ওয়ার্ক ব্যানের সময় কাজ করালে বাতিল হবে নিয়োগকর্তার লাইসেন্স

কুয়েতে দুপুরের ওয়ার্ক ব্যানের সময়ে কাজ করানোর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক বা দুর্ঘটনার ঝুঁকি কমে। যদি কোনো কোম্পানি এই নিয়ম অমান্য করে, তাহলে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা কোম্পানির ফাইল সাসপেন্ড করা হতে পারে এবং প্রয়োজনে আরো আইনগত শাস্তির আওতায় নেওয়া হতে পারে।

সরকারের দেওয়া নিয়মটি ঠিকভাবে মানা হচ্ছে কিনা, তার ওপর কড়া নজরদারি চলছে এবং আইন লঙ্ঘন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতের শ্রম আইনে বিভিন্ন জরুরি অবস্থা যেমন তাপপ্রবাহ, ধূলিঝড়, যে কোনো মারাত্মক রোগের মহামারি, ভারী বৃষ্টিপাতসহ নানা ক্ষেত্রে শ্রমিকদের বাইরে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এতে জীবন বিপর্যয় ঘটতে পারে।

Logo