ওমানের আল সীব এলাকায় মাদক পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী, যার মধ্যে রয়েছে দুইজন এশিয়ানও। টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন এই তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ হাজার মাদকের বড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্রের মাধ্যমে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানজুড়ে মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে দেশটির পুলিশ।
নিরাপত্তা বাহিনী বলছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তরুণদের সুরক্ষায় এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সম্প্রতি মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যাতে প্রায়ই নানা দেশের প্রবাসীরা আটক হচ্ছেন।
সবচেয়ে শঙ্কার বিষয় হলো ওমানে মাদকবিরোধী আইন অত্যন্ত কঠিন। তাই দেশটিতে বসবাসরত প্রবাসীদের অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে। এই ঘটনার পর এলাকাটিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
logo-1-1740906910.png)